বিজ্ঞাপন

পটিয়ায় ১১০০ কৃষক পেল বিনামূল্যে বীজ-সার

চট্টগ্রামের পটিয়ায় ১১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে এ সহায়তা বিতরণ শুরু হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজলো কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম পারবেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষকদলের সভাপতি বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি এনাম বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে।” তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে কৃষিনির্ভর দেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের নানা সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। লবণাক্ততা, পানির সংকট ও চাঁনখালী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খাল পুনঃখননসহ একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

এমপি এনাম বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ১১০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

পড়ুন- তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে পাম্পেই হামলার শিকার ইউএনও

দেখুন- ছাত্রদল-শিবির সংঘাত: ট্যাগিংয়ের রাজনীতি নাকি আদর্শিক লড়াই?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন