বিজ্ঞাপন

পদত্যাগ করে বিসিবি নির্বাচনে অংশ নেবেন নান্নু

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

বিজ্ঞাপন

আর সেই নির্বাচনই এখন প্রাধান্যের তালিকায়। গেল সপ্তাহে তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জানা গেছে, সে অনুযায়ী কাজও চলছে। বর্তমান কমিটির সদস্যরা বিসিবির পরের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করতে হবে এবং সেটা তফসিল ঘোষণার আগেই। 

সেক্ষেত্রে বর্তমান অ্যাড-হক কমিটি থেকে আগামী নির্বাচনে লড়ার জোর সম্ভাবনা রয়েছে ৭ থেকে ৮ জন সদস্যের। এরমধ্যে তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন পরের নির্বাচন করার কথা। এ ছাড়া রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহারাও থাকছেন। দুয়েকজন বাদে বাকিরা পদত্যাগ করে অংশ নেবেন পরের নির্বাচনে।

আগামী সপ্তাহখানেকের মধ্যেই জানা যাবে নির্বাচনের চূড়ান্ত সময়সীমা। তবে গুঞ্জন ছিল মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে। তিনি নির্বাচন করবেন কি না সে বিষয়ে এতদিন অজানা থাকলেও আজ জানালেন বিস্তারিত। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে নান্নু বলছিলেন, ‘আমিও বিসিবির পরের নির্বাচন করব। তার আগে পদত্যাগ করব। আমার তো ক্লাব নেই সেক্ষেত্রে ক্যাটাগরি সি থেকেই নির্বাচন করার সম্ভাবনা বেশি।’

এদিকে নির্বাচন না করার ঘোষণা আগেই জানিয়েছিলেন তানজীল চৌধুরী। এ ছাড়া আতহার আলী খান নির্বাচন করবেন না এমনটি জানা গিয়েছে।

পড়ুন:রেকর্ড গড়ে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

দেখুন:ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু! 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন