বিজ্ঞাপন

পদোন্নতির জন্য ব্যাংক কর্মকর্তাদের দিতে হবে যে পরীক্ষা

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির জন্য ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সামে’ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সিনিয়র অফিসার ও সমমান পদে এ ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (বিআরপিডি-১) গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা ওই নির্দেশনায় বলা হয়, সার্কুলারের মাধ্যমে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অবস্থায় ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদের পেশাগত গতিশীলতা বজায় রাখার নিমিত্ত ওই সার্কুলারের অনুচ্ছেদ নম্বর-২(গ) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হলো:

* ২(গ) ১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। তবে সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানের কিংবা ওই পদে পদোন্নতি প্রাপ্তির পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তার ক্ষেত্রে ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় অন্য কোনো ব্যাংকে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

এছাড়া সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বেসরকারি ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা ব্র্যাকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন