বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক হতাশায় চা-বিক্রেতার আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানসিক হতাশা থেকে মো. দুলাল মিয়া (৪৮) নামে এক চা-বিক্রেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। তিনি স্থানীয় আউলীয়া বাজারে চা-দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শোবার ঘরের সিলিংয়ের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দুলাল মিয়া। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিজয়নগর থানার এসআই মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে আউলীয়া বাজারে চা-দোকান চালাতেন। প্রায় চার মাস আগে দোকানটি বন্ধ হয়ে যায়। এরপর সংসারে অভাব-অনটন দেখা দেওয়ায় তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। এ কারণে দীর্ঘদিন ধরে তার মন খারাপ থাকত। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক চা-বিক্রেতা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন