ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০৫ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৩ আসনে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।
দুপুর ১২টার মধ্যেই জয়-পরাজয়ের সামগ্রিক চিত্র স্পষ্ট হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু কেন্দ্রে গণনা দীর্ঘ সময় ধরে চলতে পারে, ফলে চূড়ান্ত ফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
পড়ুন: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে
আর/


