বিজ্ঞাপন

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানের হামলায় নিজেদের একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হতো। শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে ত্রিদেশীয় সিরিজ না খেলার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

তারা জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান।

আফগান বোর্ড বলেছে, তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না।

২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল তখনই এ ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল। অবশ্য এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

পড়ুন : ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন