বিজ্ঞাপন

পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজ কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সংশ্লিষ্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিউল ইসলামের স্ত্রী পেশাগত প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে রবিউল দীর্ঘ দিন ধরে তার ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন।

​ঘটনার সূত্রপাত হয় গত ১১ ফেব্রুয়ারি রাতে। ওই দিন ভুক্তভোগীর মা ভোট দেওয়ার উদ্দেশ্যে তার বাবার বাড়িতে (শ্বশুরবাড়ি) যান। রাতে বাড়িতে ভুক্তভোগী ও তার ছোট বোন (১২) একা ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত রবিউল ঘরে প্রবেশ করে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে অভিযুক্ত ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরদিন ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার মাকে জানালে, তিনি বাড়ি ফিরে স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় নিজের দোষ স্বীকার না করে উল্টো স্ত্রীকে মারধর করেন রবিউল। পরবর্তীতে উপায় না পেয়ে ভুক্তভোগীর মা পাটগ্রাম থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

​বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পড়ুন- ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

দেখুন- যেভাবে মেয়াদোত্তীর্ণ খেজুরকে করা হচ্ছে চকচকা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন