বিজ্ঞাপন

পাথরের ভেতর লুকিয়ে ভারতীয় ট্রাকে আসা ৬ হাজার বোতল ফেনসিডিল উদ্বার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্বার করেছে বিজিবি। শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতর থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি অভিযানিক দল পাথরবোঝাই ট্রাকে তল্লাশী করে।

এসময় পাথরের মধ্যে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। এসময় ট্রাকচালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরো জানায়, উদ্বার হওয়া বস্তাগুলো খোলার পর ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্বার করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে। পাথরের আমদানিকারক প্রীতম এন্টার প্রাইজের মো. টুটুল ও সিএ্যান্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স। এবিষয়ে উদ্বারকৃত ফেনসিডিলসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন