বিজ্ঞাপন

পেশাদার আরিয়ান: সেটে শাহরুখ আর ‘পাপা’ নন, ‘স্যার’!

সাধারণত ক্যামেরার সামনে সবসময়ই গম্ভীর ও সংযত ভাবেই দেখা যায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। কিন্তু সম্প্রতি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে দর্শকরা দেখেছেন এক ভিন্ন রূপের আরিয়ানকে—আত্মবিশ্বাসে ভরপুর, প্রাণবন্ত ও খোলামেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের কিং খান নিজেও, ছেলের এই নতুন রূপ দেখে গর্ব আর আনন্দের হাসিতে উজ্জ্বল ছিলেন তিনি।

বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে আরিয়ান খান বলেছিলেন, “আমার কাজটা সবাই দেখবেন আশা করি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। ফল যাই হোক, পাপা পাশে আছেন।” তাঁর মুখে ‘পাপা’ শব্দটি শুনে মুহূর্তেই আবেগাপ্লুত হয়েছিলেন অনুরাগীরা; অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, শাহরুখ–আরিয়ানের সম্পর্ক যেন ভালোবাসা আর শ্রদ্ধার নিখুঁত মেলবন্ধন।

তবে শুটিং সেটের বাস্তব চিত্রটা কিন্তু একটু ভিন্ন। সেখানে আরিয়ান তাঁর বাবাকে ‘পাপা’ নয়, বরং ‘স্যার’ বলেই সম্বোধন করেন। কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখতেই নাকি এই দূরত্ব—যা প্রমাণ করে, শাহরুখ খানের মতো তাঁর ছেলেও জানেন, পর্দার পেছনে আবেগ নয়, পেশাদারিত্বই আসল পরিচয়।


সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার মুদাসসার খান ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলেন, “আমি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর শুটিংয়ে কাজ করেছি। একবার শাহরুখ স্যার ভ্যানিটিতে বসে ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ভেতরে ঢোকার পরও সে শান্তভাবে অপেক্ষা করছিল। কথোপকথন শেষ হতেই আরিয়ান ভদ্রভাবে বলল, ‘স্যার, গানের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম।’

মুদাসসেরের ভাষায়, কাজের জায়গায় শাহরুখ ও আরিয়ানের এই পেশাদার সম্পর্ক সত্যিই অনুকরণীয়—যেখানে পারিবারিক ঘনিষ্ঠতা থাকলেও সেটে রাজত্ব করে শ্রদ্ধা, নিয়ম আর পরিপূর্ণ পেশাদারিত্ব।

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং অন্যা সিংহ। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ প্রশংসা করছেন আরিয়ানের পরিচালনা ও নতুন প্রজন্মের সাহসী উপস্থাপনাকে, আবার কেউ সমালোচনা করছেন গল্পের গতি ও চিত্রনাট্যের দুর্বলতা নিয়ে। তবু, বলিউডে পরিচালক হিসেবে আরিয়ানের আত্মপ্রকাশ যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা নিয়ে সন্দেহ নেই।

পড়ুন-আমি হয়তো নিষিদ্ধ প্রেমই ভালোবাসি : শাহরুখ খান

দেখুন- ‘কিং’-এ শাহরুখ বনাম ‘এফ ওয়ান’-এ ব্র্যাড পিট — একই লুকে দুই সুপারস্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন