কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজের ঘরে রান্না করছিলেন।

পাশের একটি মাটির ঘর ভাঙার কাজ চলাকালে হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে তাঁর রান্নাঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘর ভাঙার আগে পাশের বাড়ির বাসিন্দাদের সতর্ক করা হয়নি। এ ঘটনায় ঘর ভাঙার কাজে যুক্ত সুলতানকে পাওয়া যাচ্ছে না বলেও দাবি তাঁদের। তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দেয়ালচাপায় এক নারীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে কবরস্থানের জমি দখলে নেওয়ার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন