বিজ্ঞাপন

প্রথম ঘণ্টায় ডিএসইতে সব সূচকে উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের দর বেড়েছে। তবে লেনদেনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে উঠেছে এবং শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৫টির। বিপরীতে কমেছে ৯৬টির। আর ৭৮টির দর অপরিবর্তিত ছিল।

পড়ুন: শেয়ারবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে : ডিএসই

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন