বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ, প্রস্তুতি পরিদর্শনে সিটি প্রশাসক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গাজীপুর সফরকে কেন্দ্র করে মহানগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ উপলক্ষে সকাল ৭টা ৩০ মিনিটে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন


প্রশাসক কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর হয়ে টাঙ্গাইল যাচ্ছেন। সরকার গঠনের পর এই প্রথম তার গাজীপুরে আগমন—তাই তাকে অভ্যর্থনা জানাতে আমরা সকলে একত্রিত হয়েছি।”


গাজীপুর মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে প্রশাসক আরও বলেন, “এই কার্যক্রম কোনো একদিনের জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি ‘ক্লিন ও গ্রীন সিটি’ হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। তবে তার আগমনকে ঘিরে স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
পরিদর্শন শেষে প্রশাসক নাওজোর এলাকায় সমবেত নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন। সকাল ৯টা ৪৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী ভোগড়া বাইপাস ও নাওজোর অতিক্রম করলে প্রশাসক তাকে সালাম জানিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা হাততালি ও স্লোগানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।


সফরের এই ক্ষণিক উপস্থিতিও গাজীপুরবাসীর মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করে। শেষে প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

পড়ুন- শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দেখুন- রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতেই হবে: মাহমুদুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন