বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার কাছে ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর

উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

এসময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন