বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। আজ দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে উপস্থিত আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন তারা দুইজন।

তবে, এই সাক্ষাতের বিষয়বস্তু কি সেটি জানাননি শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বাংলাদেশ আসছেন। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হবে।

এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

পড়ুন : ওসমান হাদি গুলিবিদ্ধ: সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল শনিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন