বিজ্ঞাপন

প্রবীণ রাজনীতিক এম এ করিম আব্বাসীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রবীণ রাজনীতিক এম.এ করিম আব্বাসীকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে চিকিৎসাধীন বর্ষীয়ান এই নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাবেক হুইপের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি প্রবীণ এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এম এ করিম আব্বাসী নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও বর্ষীয়ান ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জাতীয় সংসদের ঢাকা বিভাগীয় হুইপ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় এই নেতা ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি নেত্রকোনা জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে টানা ২০০৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদাই মানুষের পাশে থাকা এমন প্রবীণ নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন