২৮/০২/২০২৬, ১৪:৪৪ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৪:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোটা হাতে হামলা চালায়। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্টেশনের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভয়ে তারা ছোটাছুটি করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর ছড়িয়ে পরে।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, ‘মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সকাল ১১টার পর থেকে সায়েন্সল্যাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, নতুন বাজার, বাড্ডা, মতিঝিল, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন কোটাবিরধী শিক্ষার্থীরা। যার ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন