বিজ্ঞাপন

বগুড়ায় এসএসসি পরীক্ষায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজ ছাত্রী আটক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ( বাউবি) অধীনে চলতি এসএসসি পরিক্ষায় বিএনপি নেত্রীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে এক কলেজ ছাত্রী আটক হয়েছেন।

বিজ্ঞাপন

২৪ এপ্রিল আজ শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইব্রাহীম আলী এতথ্য নিশ্চিত করেছেন।
আটক কলেজ ছাত্রীর নাম ঈশিতা আক্তার তিশা(১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি শহর মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরিক্ষায় অংশ গ্রহন করেছিলেন।

থানায় আটক ঈশিতা জানায়, চক সুত্রাপুরের নিপা খাতুন তার প্রতিবেশী খালা। সেই সুত্র ধরে তার বদলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষায় অংশ গ্রহন করেন তিনি। কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশ পত্রে ছবি গড়মিল দেখে সন্দেহ করেন। পরে ঈশিতা আকতার নিজের নাম প্রকাশ করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইব্রাহীম আলী বলেন, ঈশিতা নামের মেয়েটি আপাতত থানা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পড়ুন- শক্তি বাড়লো এনসিপির: যোগ দিলেন ইসহাক, রনি ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি

দেখুন- ইরানের সাথে যু/দ্ধে গিয়ে ট্রাম্পের চরম শিক্ষা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন