গাংনীতে পিকনিকের নামে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

মেহেরপুরের গাংনীতে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে ২১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে সংঘবদ্ধ হওয়ার পরিকল্পনার অভিযোগ উঠেছে। আগামী ৮ নভেম্বর উপজেলার পূর্ব মালসাদহ এলাকার ধানসিঁড়ি রিসোর্টে পিকনিকের নামে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা, বর্তমান সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ো হওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এ ঘটনায় ২১ জন শিক্ষকের নাম উল্লেখ করে গত ৫ নভেম্বর গাংনী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির নেতৃবৃন্দের দাবি।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আওয়ামী লীগপন্থী ও আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের একটি অংশ আগামী ৮ নভেম্বর ধানসিঁড়ি রিসোর্টে পিকনিকের আয়োজন করেছে। তবে এই আয়োজনের আড়ালে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা, বর্তমান সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংঘবদ্ধ হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগপত্রে ২১ জন শিক্ষকের নাম, পদবি, কর্মস্থল ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। লিখিত ওই অভিযোগের কপিতে অনুলিপি মেহেরপুরের পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানোর কথা উল্লেখ রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দের কাছে অভিযোগের বিষয়টি তুলে ধরেন তারা। এ সময় পিকনিকের আড়ালে কথিত রাজনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আখতারুজ্জামান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা আমাদের ওপর হামলা চালিয়েছেন। তাই তাঁদের নিয়ে আয়োজিত পিকনিকের বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। তবে তাঁরা চাইলে প্রোগ্রাম করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু আওয়ামী লীগপন্থী নেতৃত্ব ও শিক্ষকদের বাদ দিয়ে আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, ডিএসবি সদস্যরা শিক্ষকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের নাম তাঁদের দিয়েছেন। শিক্ষকেরা প্রোগ্রাম আয়োজন করলে তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তবে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সম্পৃক্ত করে কোনো আয়োজন করা হলে তাতে তাঁদের আপত্তি থাকবে।

তবে অভিযোগের বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী,এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগের কপি আমরা হাতে পাইনি। তবে প্রোগ্রামের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ধানসিঁড়ির রিসেটের মালিক বসির আহমেদ প্রোগ্রাম হবে বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মালচিং পেপার ও জৈব প্রযুক্তিতে নেত্রকোনার মুন্নার কৃষি বিপ্লব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন