বিজ্ঞাপন

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

কেটিন ক্লার্ক ও ড্যান ক্লিভারের দুই ফিফটিতে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। ক্লার্ক ও ক্লিভার দুজনই করেছেন ৫১ রান করে। ২ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে উইকেটের জন্য বাংলাদেশকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন কেটিন ক্লার্ক। কভার থেকে সরাসরি থ্রোয়ে তাওহীদ হৃদয় টিম রবিনসনের স্টাম্প ভেঙে দেন। এরপর অবশ্য নিউজিল্যান্ডই দাপট দেখায়। বাংলাদেশের বোলারদের পরের ৮৭ রান পর্যন্ত উইকেটবঞ্চিত রাখে তারা। নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জুটি।

বাংলাদেশের হয়ে প্রথম উইকেট নেন রিশাদ হোসেন। কিউইদের দলীয় ৯৯ রানে তিনি ফেরান ড্যান ক্লিভারকে। ক্লিভার ততক্ষণে হাফসেঞ্চুরিতে পৌঁছে যান। বিদায় নেন ২৮ বলে ৫১ রান করে। একটু পর রিশাদের শিকার হওয়া কেটিন ক্লার্ক হাফসেঞ্চুরি পূরণ করেন। তার ৫১ রান আসে ৩৭ বলে।

বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট সিঙ্গেল ডিজিটে আউট হন। প্রথমজনকে তানজিম সাকিব ও পরের জনকে মেহেদী হাসান আউট করেন। উইকেট পান শরিফুল ইসলামও, নিক ক্যালি ২৭ বলে ৩৯ করে তার শিকার হন।

উইকেট বঞ্চিত থাকেন কেবল ‘নতুনভাবে’ জাতীয় দলে অভিষেক হওয়া রিপন মণ্ডল। ৪ ওভারে ৩৯ রান খরচ করেন তিনি। রিপন এর আগে এশিয়ান গেমসে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন। সেগুলোও আন্তর্জাতিক ম্যাচ বলেই স্বীকৃত।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথমবার চট্টগ্রামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন