সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। মিরপুরে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ করেছে তারা।
কিউইদের ইনিংসে মূল ভিতটাই গড়ে দেন ওপেনার হেনরি নিকোলস (৬৮) ও ডিন ফ্রক্সক্রফট (৫৯)। শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১ রানে অপরাজিত থাকেন নাথান স্মিথ (২১*)।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। একটি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৪৭/৮ (লেনক্স ১*, স্মিথ ২১* ; কেলি ৭, ইয়াং ৩০, ল্যাথাম ১৪, নিকোলস ৬৮, আব্বাস ১৪, ক্লার্কসন ৮, ফক্সক্রফট ৫৯, টিকনার ৭)
বিজ্ঞাপন


