বিজ্ঞাপন

বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা জানালেন সালমান

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদিরের একটি ভিডিও। ওই ভিডিওতে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা জানান এ সেলিব্রেটি।

একটি মার্কেটিং ইভেন্টে অংশ নিয়ে নিজের পরিকল্পনা জানান সালমান। এক প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে তিনি বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

সালমান আরও বলেন, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।

পড়ুন : রাজনীতিতে জড়িয়ে হারিয়ে যাচ্ছে শিল্পীসত্তা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন