বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই ফরম্যাটের সিরিজেই ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন শাই হোপ।

১৮ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজের জন্য প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ইনজুরিতে সিরিজ মিস করা এভিন লুইসের জায়গা নিয়েছে এই ব্যাটার। দলে ফিরেছেন স্পিনার খারি পিয়েরে ও অলিক আথানেজে।

এদিকে, সবশেষ নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।

এছাড়াও, চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও টাইগারদের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াডেই আছেন পেসার শামার জোসেফ। তার পাশাপাশি দুই ফরম্যাটের দলেই আছেন স্পিনার গুদাকেশ মোতি।

তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ঢাকায়। আর চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দল:

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, আকিম আগুস্তে, জেডিয়াহ ব্লেডস, কিসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল:

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম আগুস্তে, রস্টন চেইজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‍েমন সিমন্ডস

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি নির্বাচন স্থগিত না করায় ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন