মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় ৭জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃতদেরকে ২ মে শনিবার দুপুরে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাকলা গ্রামের মৃত-ফজর উদ্দিন ফকিরের ছেলে মো.কবির হোসেন(৪৬) এবং ঢাকার দারুস সালাম রোডের মিরপুর ২ নং কলোনী মাজার রোডের বাসিন্দা মৃত-জাহেরের ছেলে মো.আনোয়ার হোসেনকে কবিরের নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। কবিরের নিজ বাড়িতে বসে গাজা খাওয়ার সময় হাতে-নাতে আটক করা হয় তাদেরকে। এদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মারামারির নিয়মিত মামলায় গত শুক্রবার দিবাগত রাতে শিবালয় উপজেলার পাইপাড়া গ্রামের মান্নান শেখের স্ত্রী মোসাম্মদ কামনা বেগম (৫৫), মেয়ে মোসাম্মদ শাবানা বেগম (৩৮)কে আটক করেছে পুলিশ। শিবালয় থানায় মামলা নং ১ তারিখ ১ মে ২০২৬ খৃষ্টাব্দ।
অপর এক নিয়মিত মামলায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আড়া গ্রামের মৃত- আব্দুল মান্নানের ছেলে মো. শাহিনুর ইসলাম শাহীন (৪৫) এবং একই উপজেলার নিহালপুর গ্রামের লিটন খন্দকারের ছেলে মো. রেদুয়ান খন্দকার লিখন (১৮) কে আটক করেছে পুলিশ।শিবালয় থানায় নিয়মিত মামলা নং -২, তারিখ ২ মে ২০২৬খৃষ্টাব্দ।
এছাড়া শিবালয় উপজেলার দক্ষিণ আড়া গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. টুটুল শেখ (৩৩)কে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ।তার বিরুদ্ধে শিবালয় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী নং ৮ তারিখ ১ মে ২০২৬ খৃষ্টাব্দ।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, আটককৃতদেরকে শনিবার মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক, চাঁদাবাজির ব্যাপারে তিনি জিরোট্রলারেন্স।এর সাথে কোন আপোস নেই বলে জানান। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, এ ব্যাপারে সকলের সহযোগীত কামনা করছেন তিনি।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


