বিজিবি কর্তৃক পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নামকরণ করে ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’ রাখা হয়। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার ছাত্রাবাসটির নামফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ দেলোয়ার হোসেনের কন্যা শারমিন ফাইরুজ ও তার পরিবারের সদস্যবৃন্দ, বিজিবির ঊর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম এবং ছাত্র-শিক্ষকবৃন্দ। শহীদ লেঃ কর্নেল মোঃ দেলোয়ার হোসেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে শহীদ হন।
পড়ুন : শিক্ষা কারিকুলামে যুক্ত হচ্ছে নতুন বই ও বাধ্যতামূলক খেলাধুলা


