জয়পুরহাটের কালাই উপজেলার একটি বিদ্যালয়ের একটি পরিতক্ত রুমে মাদক সেবনকালে ৬জন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার বিকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের খলিল মিয়ার ছেলে লাল্টু মিয়া (২৬), একই এলাকার হারুঞ্জা মৃত মিনা হোসেনের ছেলে তৌহিদ হোসেন (২৮), জমিনপুরের মিলন হোসেনের ছেলে আব্দুল আজীজ (২২), লওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং একই উপজেলার ঝামুটপুরের শামসুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদ্যালয়ের পরিতক্ত রুমে মাদক সেবনকালে ৬জন যুবককে আটক করা হয়েছে। অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল


