প্রধানমন্ত্রীর গ্রীন রোড স্টাফ কোয়াটার পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী গত শনিবার ( ১৭ অক্টোবর) গ্রীন রোড স্টাফ কোয়াটার পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

গ্রীন রোড স্টাফ কোয়ার্টারে অবস্থিত গ্রীন রোড স্টেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা কমিটি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

যার মূল বিষয়বস্তু ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা। এরই ধারাবাহিকতায় গ্রীন রোড স্টেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ মাহমুদুল আলম ও সাধারণ সম্পাদক জনাব শেখ কামালসহ উপদেষ্টা মন্ডলী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ (অশ্র), জনাব মোঃ আবুল বাশার, কলাবাগান থানা বিএনপির আহবায়ক জনাব সাইদুর রহমান সাইদসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

আয়োজনের অংশ ছিল সচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীর বাসায় বাসায় লিফলেট পৌঁছানো। প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনাসমূহ যথাযথ রূপে পালনের উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। এলাকাবাসী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।

পড়ুন : প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না, নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন