বিজ্ঞাপন

বিশিষ্ট অ্যাথলেট সাকিব কে সংবর্ধনা দিলো “বন্ধু আড্ডা”

ঢাকা জিরো পয়েন্ট থেকে দৌড়ে ও যমুনা নদী সাঁতরিয়ে দিনাজপুর জিরো পয়েন্টে পৌছার স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট অ্যাথলেট মো. সাখাওয়াত হোসেন সাকিব কে সংবর্ধনা দিলো সামাজিক সংগঠন “বন্ধু আড্ডা”।

বিজ্ঞাপন

দিনাজপুর শহরের ফ্রেন্ডস স্কয়ারে সাকিব কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করে পৌর ১নং ওয়ার্ডের রামনগর এলাকার বন্ধুদের নিয়ে গড়া সামাজিক সংগঠন “বন্ধু আড্ডা”।

এরপর শুভেচ্ছা স্বরূপ দেয়া হয় নগদ ১০ হাজার টাকা। পাশাপাশি তার লেখাপড়ার যাবতীয় খরচের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেয়া হয় বন্ধু আড্ডার পক্ষ থেকে। সাকিব এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারিরীক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। বন্ধু আড্ডা’র সদস্যরা লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তার পিতা-মাতার পাশাপাশি তারাও আবদান রাখবেন বলে অনুষ্ঠানের সভাপতি ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকের বিরুদ্ধে গণজোয়ার গড়ে তোলার জন্য সাকিবের পাশাপাশি দেশের জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধু আড্ডা’র সদস্য ও দিনাজপুর জেলা সমবায় অফিসার মো. আব্দুস সবুর এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অ্যাথলেট মো. সাখাওয়াত হোসেন সাকিব এর পিতা জুয়েল ইসলাম, মাতা সানোয়ারা সানু, বন্ধু আড্ডার অন্যান্য সদস্য ও পল্লী বিদ্যুতের ডিজিএম মো. নিজামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবীর, রুবেল, রফিকুল ইসলাম, মুন্না, এনামুল হক, আহাদ আলী, তারিক লিটন, খোরশেদ আলম, তাজমিলুর রহমান।

এছাড়াও বন্ধু আড্ডার সদস্য সুদূর আমেরিকা থেকে অনলাইনে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন হিরু ও ঢাকা থেকে অবসরপ্রাপ্ত এএসপি সেলিম হোসেন।

পড়ুন- সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

দেখুন- কক্সবাজারে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন তরুণ-তরুণীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন