বিজ্ঞাপন

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সরকার জনগণের কথা বিবেচনা করে দেশে তেলের দাম সামান্য পরিমাণেই সমন্বয় করেছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের ইতোমধ্যে প্রায় দুই বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে। তিনি বলেন, “যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।”

তবুও সরকার জনগণের স্বস্তি বিবেচনায় নিয়ে সেই অনুপাতে দাম বৃদ্ধি করেনি বলে তিনি উল্লেখ করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের লক্ষ্য। এজন্য অতিরিক্ত ব্যয়ের বোঝা সরকার নিজেই বহন করছে এবং সীমিত পরিসরে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন