বিজ্ঞাপন

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ ২০২৬ পালনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

হজের প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এ সময় মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সব মিলিয়ে প্রথম দিনেই মোট ১১টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স চারটি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একটি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই প্রায় ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে, যা হজযাত্রীদের প্রাথমিক কার্যক্রম সহজ করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর বড় ধরনের চিকিৎসা প্রয়োজন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বয়োজ্যেষ্ঠ হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পড়ুন: আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন