বিজ্ঞাপন

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট

বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন পদ হারানো ফারুক আহমেদ। একই সঙ্গে এনএসসি কর্তৃক বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (১ জুন) হাইকোর্টে এই রিট দায়ের করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য পদ হারানো সভাপতি। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সোমবারই এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে রিটের বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৯ মে) দিনেই ফারুক আহমেদের বিসিবির সভাপতির পদ হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুককে আর সভাপতির পদে না রাখার সিদ্ধান্তের কথা জানান। তবে ঠিক কোন কারণে তাকে সরিয়ে দেয়া হচ্ছে তা তাকে জানানো হয়নি বলে দাবি তার।

এরপর সেদিনই বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে পদ হারান তিনি।

এরপর শুক্রবার বিকেলে আরেক সাবেক অধিনায়ক ও টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ভোটে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম সভাপতি নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন