বিজ্ঞাপন

বেনফিকা ছাড়ার ঘোষণা ডি মারিয়ার

দ্বিতীয় মেয়াদে দুই বছরের যাত্রা শেষে বেনফিকা অধ্যায় শেষ হচ্ছে আনহেল ডি মারিয়ার। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় পর্তুগিজ ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পর্তুগিজ লিগে শনিবার (১৭ মে) বেনফিকার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ডি মারিয়া। তবে শেষটি হয়নি আশানুরূপ। লিগ জেতার খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে তাদের। ব্রাগার বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় দুইয়ে থেকে লিগ শেষ করেছে তার দল। তাদের তুলনায় ২ পয়েন্ট বেশি নিয়ে পর্তুগিজ লিগের চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টিং সিপি।

এত কাছে গিয়েও চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়ায় হতাশ ডি মারিয়াও। তিনি বলেন, ‘এটা সে ফলাফল নয়, যেটা আমরা চ্যাম্পিয়নশিপে চেয়েছিলাম। লক্ষ্যে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা বেশ কষ্ট দেয় যখন লম্বা একটি বছর এভাবে শেষ করতে হয়।’

এরপর ৩৭ বছর বয়সী এ উইঙ্গার পর্তুগিজ ক্লাব ছাড়ার বার্তা দিয়ে বলেন, ‘এ জার্সিতে এটা আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবার পরতে পেরে আমি বেশ গর্বিত।’

এর আগে ২০০৭ থেকে ২০১০ মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও সবশেষ জুভেন্টাস হয়ে ২০২৩ সালে ফের বেনফিকায় আসেন।

অবশ্য বেনফিকার হয়ে এটিই তার শেষ ম্যাচ নয়। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির মুখোমুখি হবে তার দল। এরপর জুন-জুলাইয়ে বেনফিকার হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপও খেলবেন আর্জেন্টাইন তারকা। এরপর ফ্রি হয়ে যাবেন তিনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, বেনফিকা পরবর্তী গন্তব্য হিসেবে তিনি ফিরে যেতে পারে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। আবার বেশকিছু ইউরোপীয় সংবাদ মাধ্যমের দাবি, তাকে দলে ভেড়াতে পারে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

পড়ুন: আর্সেনালকে হারিয়ে পাঁচ বছর পর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

দেখুন: মেসির পায়ের ছাপ রাখতে চায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন