বিজ্ঞাপন

বেশি বেশি টাইপ করার দিন আজ

কাগজ-কলমে লেখার চল স্কুল-কলেজ আর অফিস-আদালতে এখনও সীমিত পরিসরে আছে। জীবনের বাকি সমস্ত ক্ষেত্রে আমরা নির্ভরশীল টাইপিংয়ের ওপর। গুগলে তথ্য খোঁজা থেকে শুরু করে কারও কুশল জিজ্ঞাসা, ইমেইল পাঠানো সব কিছুতে আমাদের আঙ্গুল ব্যস্ত থাকে কিবোর্ডে; প্রতিনিয়ত ফোন, আইপ্যাড বা কম্পিউটারে লিখছি আমরা।

বিজ্ঞাপন

চাইলে এই লেখার হার এবং গতি দুটোই আজ বাড়িয়ে দিতে পারেন। কারণ, আজ ৮ জানুয়ারি বিশ্ব টাইপিং দিবস।

বর্তমানে স্মার্টফোন আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। তবে বয়োজ্যেষ্ঠদের অনেকে হয়তো স্মরণ করবেন খুটখাট শব্দের টাইপরাইটারকে। দ্বিতীয় শিল্প বিপ্লবের অংশ এই যন্ত্রের আবিষ্কার ১৮৬০ সালের দিকে। সারা বিশ্বে মানুষের যোগাযোগের উপায়কে অনেকটাই বদলে দিয়েছিল এই যন্ত্র।

তবে কম্পিউটার এবং মোবাইল ফোনের আগমনে বর্তমানে বিলুপ্তির পথে পৌঁছেছে জনপ্রিয় যন্ত্রটি।

আজকের দিনটি অনেক গুরুত্ব ও তাৎপর্য বহন করে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে পড়েছে এই দিন। নতুন বছরের শুরুটা কেমন গেল, যেভাবে পরিকল্পনা করেছেন সাতদিনে তার কতটা বাস্তবে ফুটিয়ে তুলতে পারলেন, সেসব আজ লিখে রাখতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস লেখা মাধ্যমে তা অন্যদের সঙ্গে শেয়ারও (ভাগাভাগি) করতে পারেন। 

২০১১ সালে মালয়েশিয়ায় এ দিবসের প্রচলন। সেই বছর দেশটিতে আজকের দিনে একটি কিবোর্ডে দ্রুত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 

দেখুন: বিলুপ্তির পথে টাইপ রাইটার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন