বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা আব্দুল আওয়াল (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে। তিনি কসবায় দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামী।

এরআগে,গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউপির শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামে একটি আইপি টিভির সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পড়ুন- ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত

দেখুন- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক উঠছে ১৭ প্রকল্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন