কিশোরগঞ্জের ভৈরবে র্যাব-১৪ এর অভিযানে ৭৫ লিটার দেশীয় মদসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব-কিশোরগঞ্জগামী সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ সোরাফ মিয়া (৩২) নামে এক মাদককারবারি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অবৈধ মাদক দ্রব্য থাকার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- এসএসসি পরীক্ষা: কেন্দ্রের আশপাশে জমায়েত নিষিদ্ধ, ডিএমপির নির্দেশনা
দেখুন- যুদ্ধের ট্রমা কি পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করতে পারে?


