বিজ্ঞাপন

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ২১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।

পড়ুন : এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন