বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহত অন্তত ১১০০ শিশু: ইউনিসেফ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ‘তীব্র সংঘাত’ মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে এক হাজার ১০০-র বেশি শিশু হতাহত হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম আঘাত এসেছে। সংস্থাটির দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে একজন শিশু প্রাণ হারিয়েছে।

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখো মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতেছি : ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন