বিজ্ঞাপন

আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

দিনাজপুর আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভট্টু দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩ টায় আদর্শ কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও ক্রেষ্ট প্রদান করা হয়।


পরে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু তাঁকে সংবর্ধনা প্রদান করায় কলেজ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি আদর্শ কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, আপনারা সময়মত কলেজে আসবেন ও সময়মত কলেজ থেকে বাড়ীতে যাবেন। এই কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করবেন। তাহলে এই কলেজকে দেশের সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো।


সংবর্ধনা অনুষ্ঠানে আদর্শ কলেজের ভারপ্রাপ্ত মোছাঃ অধ্যক্ষ হাসিনা আক্তার বানু, কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইয়ার হোসেন সরকার, মোঃ মেহরাব আলী, আসাদ আলী, মোঃ আহসান হাবিব, মোঃ শরিফুল ইসলাম শরীফ, মোঃ আনোয়ারুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পড়ুন- আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

দেখুন- ঘুরে যাচ্ছে যু/দ্ধে/র মোড়, ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি-আরবের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন