চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিপন কান্তি দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক শাকিল আহমেদ, সাঈদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার, নিপুল পাল, রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক নাফিসা রিফাত পারভীন, কার্তিক নাথ, রবিউল আলম, রাজিয়া সুলতানা ও ফারিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দিপন কান্তি দে বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা গড়ে তোলে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে নিতে হলে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আবদুল জলিল বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, এটি একজন শিক্ষার্থীর চরিত্র গঠনের অন্যতম ভিত্তি। আমরা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করছি।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
পড়ুন- হরমুজ প্রণালীতে ট্রাম্পের অবরোধ ভাঙতে নামছে চীনের ভয়ঙ্কর নৌবহর
দেখুন- ন্যাটো অঞ্চলে রু/শ যু/দ্ধ/যা/ন, পুতিনের নির্দেশের অপেক্ষায়?


