ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে ২ জনের। শনিবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর উপজেলার পূর্ব কোনাপাড়া এলাকায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রহমত উল্লাহ নামে এক কৃষকের মৃত্যু হয়।
একই দিনে গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নে আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন মমতাজ আলী নামে এক বৃদ্ধ। পরে তাদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
পড়ুন : কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হলো ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস


