বিজ্ঞাপন

মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কুমিল্লায় এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত ব্যক্তি বুলেট বৈরাগী (৩৫)। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকায়। তিনি সুশীল বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, বুলেট বৈরাগী চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

পড়ুন- আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

দেখুন-যে কারণে ক্ষমা চাইলেন মিয়া গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন