বিজ্ঞাপন

স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্যাটফর্ম ‘সিনে টুটেম’

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনী এবং দর্শক-নির্মাতা সংযোগের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে Cine Totem । ঢাকাস্থ রাশিয়ান হাউজ এর অংশীদারিত্বে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিতভাবে বসবে এই চলচ্চিত্রের আসর।

চলচ্চিত্র নির্মাণের পর দর্শকের কাছে পৌঁছানোই একটি চলচ্চিত্রের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রদর্শনীর সুযোগ এখনও একটি বড় চ্যালেঞ্জ—বিশেষ করে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও বিকল্প ধারার চলচ্চিত্রের ক্ষেত্রে তা কল্পনাতীত। এই বাস্তবতায় সিনে টুটেম (CINE TOTEM) স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি নিয়মিত ও মানসম্মত বিকল্প প্রদর্শনী পরিসর তৈরি করছে।

Cine Totem Screen-এ চলচ্চিত্র প্রদর্শিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Digital Cinema Package (DCP) ফরম্যাটে, সঙ্গে থাকবে 7.1 surround sound। এর মাধ্যমে দর্শক বড় পর্দায় চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ও নির্মাতার অভিপ্রেত সিনেম্যাটিক অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন।

বাংলাদেশে বিকল্প চলচ্চিত্র প্রদর্শনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। একসময় স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা ১৬ মিমি প্রজেক্টর নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতেন, দর্শকের কাছে চলচ্চিত্র পৌঁছে দিতেন। সেই সংস্কৃতির ধারাবাহিকতায় সমকালীন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্রকে তার নির্ধারিত প্রদর্শনী ফরম্যাটে দর্শকের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে Cine Totem।

ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট হাউজ সিনেমাস (CICAE)-এর সদস্য Cine Totem-এর এই উদ্যোগ বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় পর্দায় নিজেদের চলচ্চিত্র প্রদর্শনের একটি নতুন সুযোগ তৈরি করছে।

Cine Totem Screen-এর প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৬।

২৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে রুশ চলচ্চিত্র পরিচালক Arsen Aristakesian-এর THE MUTE (2025), গোলাম রাব্বানী পরিচালিত “সুরত” (২০২২), মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত মাস্তুল (২০২৬) এবং খন্দকার সুমন পরিচালিত সাতাওঁ (২০২৩)। ২৫ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মোল্লা সাগর পরিচালিত ভবার ভিটা, আফরোজা হোসেন সারা পরিচালিত অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র SONG OF WHALES (তিমি’র গান) এবং ইভান মনোয়ার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্যাসেঞ্জার। একই দিনে প্রদর্শিত হবে আকাশ হক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দি ইউনিভার্সিটি অফ চানখারপুল (২০২৬)। প্রতিটি প্রদর্শনীর পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে দর্শকদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্ব (Q&A) এবং চা-আড্ডা।

এর মাধ্যমে নির্মাতা ও দর্শকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও চলচ্চিত্র নিয়ে আলোচনার একটি উন্মুক্ত পরিসর তৈরি হবে। Cine Totem Screen-এর এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের মধ্যে নিয়মিত যোগাযোগ তৈরি এবং বড় পর্দায় বিকল্প ও আর্টহাউস চলচ্চিত্র দেখার সংস্কৃতিকে আরও বিস্তৃত করার প্রত্যাশা করছে Cine Totem. বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: cinetotem.iafmedu.net অথবা +৮৮ ০১৭৩১৬৮৩৬৭৭

পড়ুন : প্রথম বিবাহবার্ষিকীতে আবেগে ভাসলেন শবনম ফারিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন