বিজ্ঞাপন

মহেশপুর পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

খেলা করার সময় পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সীমান্ত দাস (২)। সে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামের মধু দাসের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিশু সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিলো। খেলতে গিয়ে বল পাশের ডোবার মধ্যে পড়ে গেলে শিশুটি বল আনতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে খোজাখুজির এক পর্যায়ে ডোবায় শিশুটিতে ভাসতে দেখে উদ্ধার করে। সেখান থেকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।

পড়ুন: চাঁদপুরে চালু হলো মাদক বিরোধী অভিযোগ বক্স

দেখুন: তৃতীয় লিঙ্গের এমপি প্রার্থী রাণী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন