বিজ্ঞাপন

মাইলস্টোন ট্রাজেডি: বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকাহত কুমিল্লার বিএনপি নেতৃবৃন্দ। বিমানবাহিনীর প্রশিক্ষণযান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।
মঙ্গলবার (২২ জুলাই) জোহরের নামাজ শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা নিজাম উদ্দিন কায়সার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব শফিউল আলম রায়হান, সাবেক ভিপি জসীমউদ্দিন, টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধানি অতিথি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই দুর্ঘটনা গোটা জাতিকে মর্মাহত করেছে। এমন নিষ্পাপ শিশুদের এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। আমরা আল্লাহর দরবারে তাদের জান্নাত কামনা করছি এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করেছি।”
ছবিঃ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

পড়ুন: রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দেখুন: নওগাঁয় কলেজ ছাত্র হ*ত্যা র প্রধান আসামী গ্রেফতার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন