ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহন এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে সার্ভিস সড়কে চাকা পাংচার হয়ে একটি পিকআপ উল্টে যায়। এ ঘটনায় পিকআপে থাকা পাঁচ শ্রমিক আহত হন।
আহতরা হলেন— আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের অধিকাংশের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।
জানা গেছে, রাস্তা মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল নিয়ে পিকআপটি মাওয়ামুখী লেন দিয়ে যাচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
আর/


