বিজ্ঞাপন

মাগুরায় পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে উঠিয়ে নিয়ে ব্যাপক মারধর ও জখম

মাগুরায় ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে শুক্রবার রাত ১টার দিকে পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে বেধড়ক মারধর ও গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত ব্যাক্তিরা। গুরুতর আহত অবস্থায় ছাকাম মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাকাম মোল্যার বাড়ি মাগুরা সদর উপজেলার গোপালগ্রামে। তিনি তার ওয়ার্ডে বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

এবিষয়ে আহত ছাকাম মোল্যার পুত্রবধূ সোনালী বেগম ও প্রতিবেশীরা জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে একটি সাদা মাইক্রোবাস এসে থামে বাড়ির সামনে। পরে দুজন লোক তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলে আপনার বিরুদ্ধে মামলা আছে বলে অর্থ্যাৎ মাগুরা সদর থানা থেকে পুলিশ আমরা, এমন পরিচয় দিয়ে ডেকে নিয়ে যায়। পরে তড়িঘড়ি করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় পরিবারের কেউ তার সাথে ছিলো না।
পরে তারা জানতে পারেন পাশ্ববর্তী ইউনিয়ন বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে ছাকাম মোল্যাকে মেরে গুরুতর অবস্থায় ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধর করে ফেলে রেখে যাওয়ার পরে পরিবার ও স্থানীয়রা জানতে পারে যে, যারা পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে তারা মূলত পুলিশ নয়। এঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অপরাধীদের শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে আহত ছাকামের পরিবার।

এদিকে উক্ত ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এভাবে রাতে ভূয়া পুলিশ পরিচয় দিয়ে একজন মানুষ তার নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসাথে ঘটনায় জড়িতদের খুজে বের করে শাস্তি আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।

এঘটনায় শুক্রবার বিকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক রহমান নাগরিক টিভিকে জানান, পুলিশ পরিচয়ে যারা গভীর রাতে ছাকাম মোল্যার বাড়িতে গিয়েছিল তারা মূলত তাদের পুলিশের কোনো সদস্য নন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খোজা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ থানায় করা হয়নি।

পড়ুন- গাজীপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ছাত্রীর লাশ উদ্ধার

দেখুন- স্পিকারকে যে কারণে ধন্যবাদ দিলেন জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন