ইমনের ফিফটিতে ১৬০ রানে থামলো বাংলাদেশের রান

চতুর্থ ওয়ানডে খেলতে নামা ইমন দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। অন্য প্রান্তে ফিফটির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে সাইফ হাসানকে। ৮২ বলে ৪১ রান করে আউট হন তিনি। দলীয় ১২১ রানে থামে সাইফের ইনিংস। পঞ্চম উইকেটে ইমনের সঙ্গে তার জুটি থেকে আসে ৯৩ রান। ইমনের ফিফটিতে ১৬০ রানে থামলো বাংলাদেশের রান। ফাইনালে উঠতে হলে আফগানদের আটকাতে হবে ১১৯ রানের মধ্যে।

সাইফের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ৭ বল খেলে মাত্র ২ রান করে বিলাল সামির বলে আউট হন তিনি। মিরাজের বিদায়ের পর ক্রিজে ইমনের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলাম।

৩৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। ৮৫ বলে ৫৮ রান নিয়ে অপরাজিত আছেন ইমন। অন্য প্রান্তে শরিফুল ইসলাম ব্যাট করছেন ৪ বলে ১ রান নিয়ে।

ব্যাটিংয়ে নেমে ইয়ামিন আহমদজাইয়ের করা দ্বিতীয় ওভারেই প্রথম দুই বলে আউট হয়ে বিপর্যয়ের শুরুটা করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ১ রানে ক্যাচ দেন তানজিদ। আর সৌম্য বাইরের বল স্টাম্পে টেনে এনে গোল্ডেন ডাক খেয়েছেন। এরপর সপ্তম ওভারে এক বলের বিরতি দিয়ে আউট নাজমুল হোসেন শান্ত (১৫) ও ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় (০)। দুজনকেই ফেরালেন আজমতউল্লাহ ওমরজাই।

বিজ্ঞাপন

পড়ুন : আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন