চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার।
তিনি জানান, বুধবার রাতে একটি চীনা হাইড্রো কোম্পানির খননকাজ চলাকালে মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুৃন: ইরানের তিন ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী
আর/


