বিজ্ঞাপন

মাদক কারবারে বাঁধা দেয়ায় রূপগঞ্জে বৃদ্ধ শহিদুল্লাহকে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও আস্তানা করে বিক্রিতে বাঁধা দেয়ায় স্থানীয় মাদকসেবীদের হামলায় গুরুতর আহত শহীদুল্লাহ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ১১ এপ্রিল দুপুরে উপজেলার গঙ্গানগর নামাপাড়া এলাকার মাছের খামারের পাশে মাদক সেবীদের হামলার শিকার হন শহিদুল্লাহ।

শহীদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে। নিহত শহীদুল্লাহর মেয়ের জামাতা মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, শশুর শহিদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজের পুকুরে মৎস্য খামার গড়ে তুলেন। ওই মৎস্য খামার এর পাশে স্থানীয় সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী নয়ন, রাসেল, শান্তসহ ৮/১০ জন মাধব সেবন এবং বিক্রি করে আসছে।

বিজ্ঞাপন

গত ১১ এপ্রিল দুপুরে এই মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেয় শহিদুল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে শহীদুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকার মনোয়ারা খান মডেল হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে তিনি মৃত্যু বরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : কিশোরগঞ্জে বিসিকের গেট ঢালাই ধসে ১ যুবক নিহত, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন