বিজ্ঞাপন

মাদারীপুরে ট্রাকের সংঘর্ষে আহত ১৫, আশঙ্কাজনক ২

মাদারীপুরের শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ি থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ১৫জন গুরুতর আহত হন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পড়ুন- মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

দেখুন- যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী নি\হ\ত: গ্রামের বাড়িতে শোকের মাতম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন