বিজ্ঞাপন

মানিকগঞ্জে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মানিকগঞ্জে এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাফেজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে পাঞ্জনখাড়া পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত হাফেজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া পূর্বপাড়া এলাকার মৃত মূয়র আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল বিকেলে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ওই কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরীর বাবা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান,বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাফেজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন